1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ইউএনও অফিসের সামনেই লুটের বালু মজুত অশ্রুঝরা চোখে শেষ বিদায়,কাতিয়া মাদরাসার পাশে চিরনিদ্রায় শায়িত মাওলানা ইমদাদুল্লাহ রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বৃটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ৭৫ হাজার পাউন্ড স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান সুসম্পর্ক বজায় রাখতে ইসলামের নির্দেশনা আজ সকাল ১১টায় কাতিয়া মাদরাসায় মাওলানা ইমদাদুল্লাহর জানাজা, হাজার হাজার মানুষের উপস্থিতির সম্ভাবনা চ্যালেঞ্জে বাজিমাত: এবার গোল্ডেন জিপিএ-৫ পেল জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের রোহিত গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি

অশ্রুঝরা চোখে শেষ বিদায়,কাতিয়া মাদরাসার পাশে চিরনিদ্রায় শায়িত মাওলানা ইমদাদুল্লাহ

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী ও কাতিয়া মাদরাসার প্রবীণ মুহতামিম, প্রখ্যাত বুজুর্গ আলেম শায়খে কাতিয়া হযরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)-এর বড় সাহেবজাদা হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ আমিনীর নামাজে জানাজা আজ শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় ঐতিহাসিক কাতিয়া মাদরাসা প্রাঙ্গণে মরহুমের বিশাল জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই, শায়খে কাতিয়া (রহ.)-এর তৃতীয় সাহেবজাদা কানাডা প্রবাসী মাওলানা ইউসুফ আমিনী। জানাজা শেষে মাদরাসার পশ্চিম পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
এর আগে বিশিষ্ট এই আলেমকে শেষ বিদায় জানাতে বৃহত্তর সিলেট অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায়ে কেরাম ও সর্বস্তরের হাজার হাজার শোকাহত ধর্মপ্রাণ মানুষ কাতিয়া মাদরাসা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে জানাজায় অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, শান্তিগঞ্জের জামেয়া ইসলামিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম খানছাব হুজুর, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. এ. মুকিত, সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ইয়াসীন খান,উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানাজাপূর্বে মরহুমের কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোকপাত করে বক্তারা বলেন, দেশবরেণ্য আলেম শায়খে কাতিয়া (রহ.)-এর ইলমি ও আধ্যাত্মিক যোগ্য উত্তরসূরি হিসেবে হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ আমিনী মৃত্যুর আগ পর্যন্ত কাতিয়া মাদরাসার মুহতামিম হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে অত্র অঞ্চলের দ্বীনি শিক্ষা ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়। তিনি তাঁর বাবার প্রদর্শিত পথে অপসংস্কৃতি ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদী ও সোচ্চার ছিলেন। ইসলামী মূল্যবোধে আলোকিত সমাজ গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। তাঁর এই স্থায়ী বিদায়ে পুরো সিলেট বিভাগের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক অপূরণীয় শূন্যতা ও শোকের আবহ বিরাজ করছে। বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন,  শান্তিগঞ্জের জামেয়া ইসলামিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম খানছাব হুজুর, মাওলানা ইউসুফ আমিনী, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ আমিনী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ দেশ-বিদেশে অসংখ্য গুণগ্রাহী, ছাত্র ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জানা গেছে, সম্প্রতি পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরার পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রায় দুই সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটের আল-হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com