1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন

হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি

  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
বিশিষ্ট সাহাবি হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, তোমরা রাস্তায় বসবে না। লোকেরা বলল, ইয়া রাসুলাল্লাহ, রাস্তায় বসা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না।

আমরা সেখানে বসে কথাবার্তা বলি। রাসুলুল্লাহ (সা.) বললেন, রাস্তায় বসা ছাড়া তোমাদের যদি আর কোনো উপায় না থাকে, তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে।তারা বলল, ইয়া রাসুলাল্লাহ, রাস্তার আবার হক কী? মহানবী (সা.) বললেন, দৃষ্টি নিচু রাখা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা, সালামের উত্তর দেওয়া, ভালো কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। (সহিহ বুখারি, হাদিস : ৬২২৯, সহিহ মুসলিম, হাদিস : ৫৫৬৩)

হাদিসের শিক্ষা ও বিধান

১. রাস্তা চলাচলের জায়গা।

তাই অকারণে রাস্তায় বসে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়।২. কোনো প্রয়োজনীয় কারণে রাস্তায় বসতে হলে রাস্তার অধিকার ও পথচারীদের প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।

৩. রাস্তায় চলাচলের সময় নারী-পুরুষ সবারই দৃষ্টি সংযত রাখা উচিত।

৪. রাস্তায় পাথর, কাঁটা, ভাঙা কাচ, আবর্জনা বা অন্য কোনো ক্ষতিকর বস্তু পড়ে থাকলে তা সরিয়ে দেওয়া একজন মুসলিমের সামাজিক দায়িত্ব।

এটি ঈমানের শাখারও অন্তর্ভুক্ত।৫. সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া।

৬. সমাজে নামাজ, সত্যবাদিতা, আমানতদারি, পরোপকার ও অন্যান্য কল্যাণকর কাজের প্রতি মানুষকে উৎসাহিত করা মুসলিমের দায়িত্ব। সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com