1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ইউএনও অফিসের সামনেই লুটের বালু মজুত অশ্রুঝরা চোখে শেষ বিদায়,কাতিয়া মাদরাসার পাশে চিরনিদ্রায় শায়িত মাওলানা ইমদাদুল্লাহ রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বৃটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ৭৫ হাজার পাউন্ড স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান সুসম্পর্ক বজায় রাখতে ইসলামের নির্দেশনা আজ সকাল ১১টায় কাতিয়া মাদরাসায় মাওলানা ইমদাদুল্লাহর জানাজা, হাজার হাজার মানুষের উপস্থিতির সম্ভাবনা চ্যালেঞ্জে বাজিমাত: এবার গোল্ডেন জিপিএ-৫ পেল জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের রোহিত গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি

বৃটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ৭৫ হাজার পাউন্ড স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

এক কোটি ২৬ লাখ টাকা মূল্যের স্কলারশিপ পেয়েছেন সিলেটের শিক্ষার্থী মো. তাজরিয়ান রশিদ। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টার থেকে মর্যাদাপূর্ণ এই স্কলারশিপ অর্জন করেছেন তিনি। ২০২৬ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টারে তিন বছর মেয়াদি ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মেধাভিত্তিক এই স্কলারশিপ পেয়েছেন তাজরিয়ান। এর আওতায় তার তিন বছরের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ হবে। স্কলারশিপটির মূল্য ৭৫ হাজার ৩০০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা আনুমানিক ১ কোটি ২৬ লাখ টাকা।
বিশ্বের নির্বাচিত মাত্র ৩০ জন শিক্ষার্থীর মধ্যে জায়গা করে নিয়ে এই স্কলারশিপ অর্জন করেন তিনি। এর আগে ২০২৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব প্লাইমাউথে ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ইন রোবোটিকস ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ৫০ শতাংশ মেধাভিত্তিক স্কলারশিপ পেয়েছিলেন তাজরিয়ান। তিন বছরে ওই স্কলারশিপের মূল্য ছিল ২৮ হাজার ৮০০ পাউন্ড। তাজরিয়ানের একাডেমিক পথচলাতেও রয়েছে সাফল্যের ছাপ। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৪ দশমিক ৬১ অর্জন করেন। পরে বাংলা মাধ্যম থেকে ব্রিটিশ কারিকুলামে রূপান্তর হয়ে সিলেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আইএএল পড়াশোনা শুরু করেন। গণিত, পদার্থবিজ্ঞান ও ফারদার ম্যাথমেটিকসে তার ফলাফল যথাক্রমে এ স্টার, এ এবং এ স্টার।
এই ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন পিয়ারসন এডেক্সেল হাই অ্যাচিভার অ্যাওয়ার্ড।পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পড়ানো ও মেন্টরিংয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন তাজরিয়ান। তার সেই অভিজ্ঞতা থেকে গড়ে ওঠে ‘এ-লেভেল ক্র্যাশ কোর্সেস’ (এএলসিসি)। অনলাইনভিত্তিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দেশের আইজিসিএসই ও এ-লেভেলের শিক্ষার্থীদের গণিত, পদার্থবিজ্ঞান ও ফারদার ম্যাথমেটিকসে শিক্ষা ও একাডেমিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।তাজরিয়ানের বাবা ইঞ্জিনিয়ার মো. হাসানুর রশীদ এবং মা রওশন রশীদ। পরিবারের তৃতীয় পুত্র তাজরিয়ানের এই অর্জনে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com