1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রবাসী স্বামীর সাথে মোবাইলে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মধ্যে সংঘর্ষ ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য, শিগগির আসছে বড় ঘোষণা! ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার নতুন কমিটি গঠন শান্তিগঞ্জে নৌকা বাইচ বন্ধ চেয়ে আবেদন, ফেসবুকে ‘কাদা ছোড়াছুড়ি’ ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার দুই লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড হাইকোর্টর রায়: আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না ‘স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

জগন্নাথপুর প্রবাসী স্বামীর সাথে মোবাইলে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি আরব প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ফোনে ঝগড়ার পর তামান্না আক্তার জলি (২৬) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে ।

গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাই (পশ্চিম পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জলি ওই গ্রামের আব্দুল মজিদের মেয়ে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত দুই বছর আগে একই উপজেলার আলমপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে মারুফ আহমেদের সঙ্গে জলির পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্যজীবনে তাদের ১৩ মাসের এক কন্যা শিশু রয়েছে। বিয়ে কিছু দিন পর মারুফ সৌদি আরবে চলে যান। এরপর থেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে মোবাইল ফোনে তাদের মধ্যে ঝগড়া বিবাদ দেখা দেয়। এক পর্যায়ে ৬ দিন আগে জলি তার বাবা বাড়ি চলে আসে।

জলির বাবা আব্দুল মজিদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মারুফ বিদেশে যাওয়ার পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। যা একাধিকবার মীমাংসা করা হয়েছে। ইদানিং আবার স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে ঝগড়া বিবাদ দেখা দিলে গত ৬ দিন আগে জলি আমার বাড়িতে চলে আসে। রোববার সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে ঝগড়া হয়। রাতে সে তার সয়নকক্ষের তীরের সঙ্গে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টাকালে তার মেয়ের চিৎকারে আমরা জলিকে উদ্ধার করে গোয়ালাবাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে  বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। শুনেছি ওই গৃহবধূর প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে প্রায়শই ঝগড়া হতো। তবে বিষয়টি পুলিশ তদন্ত করছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com