1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন: এমপি কয়ছর আহমেদ প্রতারণা ইসলামে গুরুতর অপরাধ তাহিরপুরে ইউএনও অফিসের সামনেই লুটের বালু মজুত অশ্রুঝরা চোখে শেষ বিদায়,কাতিয়া মাদরাসার পাশে চিরনিদ্রায় শায়িত মাওলানা ইমদাদুল্লাহ রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বৃটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ৭৫ হাজার পাউন্ড স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান সুসম্পর্ক বজায় রাখতে ইসলামের নির্দেশনা আজ সকাল ১১টায় কাতিয়া মাদরাসায় মাওলানা ইমদাদুল্লাহর জানাজা, হাজার হাজার মানুষের উপস্থিতির সম্ভাবনা চ্যালেঞ্জে বাজিমাত: এবার গোল্ডেন জিপিএ-৫ পেল জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের রোহিত গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন: এমপি কয়ছর আহমেদ

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট’-এর অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন এবং কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ট্রাস্টের নিজস্ব রিসোর্স সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর এম আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর এম আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে এবং মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যতবারই দেশের ক্ষমতায় আসে, ততবারই শিক্ষা খাতসহ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ জনকল্যাণকর কাজ করার চেষ্টা করে। সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং দেশের প্রতিটি নাগরিককে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে বর্তমান সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। তিনি দল-মত নির্বিশেষে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির  বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন,  উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম,সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অ্যাডিশনাল পিপি) অ্যাডভোকেট  জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমেদ, ট্রাস্টের সাবেক চেয়ারম্যান ও কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, ট্রাস্টের সহ-সভাপতি সালমান খালেদ চৌধুরী, ইসি মেম্বার আব্দুল মছব্বির দুলু, ট্রাস্টি শাহ নুরুল করিম, ট্রাস্টি এম এ সত্তার ও ট্রাস্টি ছমির আলী।
রিসোর্স সেন্টারের শিক্ষক মিনহাজুল ইসলাম ও সাবেক শিক্ষক তাহের আল হামিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারের পরিচালক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল হাই, শিক্ষানুরাগী মুহাম্মদ কবির উদ্দিন, জাহেদ আহমদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী অনিক সূত্রধর, শামীম আহমদ, রাহাত হোসেন, মোছা: রিমা আক্তার, সাঈদ খান ও তামিমা বেগম।
এর আগে ট্রাস্টের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য কয়ছর এম আহমেদসহ আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
আলোচনা সভা শেষে ট্রাস্টের রিসোর্স সেন্টার থেকে  প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন নারী শিক্ষার্থীর মাঝে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া উচ্চশিক্ষায় সহায়তার অংশ হিসেবে মানব কঙ্কাল ক্রয়ের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী অনিক সূত্রধরকে এবং ল্যাপটপ ক্রয়ের জন্য বুয়েটের কৃতি শিক্ষার্থী সুমাইয়া আক্তার হান্নাকে ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি এমপি কয়ছর এম আহমেদ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com