1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মাইক্রোবাসে- কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪ সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে আন্দোলন গড়ে উঠবে: মামুনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন: এমপি কয়ছর আহমেদ প্রতারণা ইসলামে গুরুতর অপরাধ তাহিরপুরে ইউএনও অফিসের সামনেই লুটের বালু মজুত অশ্রুঝরা চোখে শেষ বিদায়,কাতিয়া মাদরাসার পাশে চিরনিদ্রায় শায়িত মাওলানা ইমদাদুল্লাহ রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বৃটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ৭৫ হাজার পাউন্ড স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান সুসম্পর্ক বজায় রাখতে ইসলামের নির্দেশনা আজ সকাল ১১টায় কাতিয়া মাদরাসায় মাওলানা ইমদাদুল্লাহর জানাজা, হাজার হাজার মানুষের উপস্থিতির সম্ভাবনা

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মাইক্রোবাসে- কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চট্টগ্রাম নগরীতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজারে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চালকসহ চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কক্সবাজার জেলার ঈদগাঁ ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার মিফতা, মোরশেদ, ফেরদৌস আলম ও কক্সবাজার সদরের নাপিতখুলি এলাকার মাইক্রোবাস চালক মো. হাসান।

কর্ণফুলী থানার এসআই জাকির হোসেন বলেন, ‘চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকায় ফিরছিলেন মাইক্রোবাসের যাত্রীরা। গাড়িটি কলেজ বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে ইউ টার্নে ঘোরার সময় পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে চারজন নিহত হন।’ এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।

সূত্র-মানব জমিন

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com