1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন, নৌকাসহ আটক ২, ​ চার লাখ টাকা অর্থদণ্ড ইউপি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা জগন্নাথপুর প্রবাসী স্বামীর সাথে মোবাইলে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মধ্যে সংঘর্ষ ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য, শিগগির আসছে বড় ঘোষণা! ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার নতুন কমিটি গঠন শান্তিগঞ্জে নৌকা বাইচ বন্ধ চেয়ে আবেদন, ফেসবুকে ‘কাদা ছোড়াছুড়ি’ ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার দুই লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জগন্নাথপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন, নৌকাসহ আটক ২, ​ চার লাখ টাকা অর্থদণ্ড

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর)দুপুরে ভ্রামমান আদালতের অভিযানে ১টি ড্রেজার মেশিনসহ ২টি বালুর নৌকা (বলগেট) জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই শ্রমিক কে আটক করা হয়েছে। এছাড়া এ  ঘটনায় ভ্রাম্যমাণ আদালত চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুশিয়ারা নদী থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো মহসীন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে বেআইনিভাবে বালু উত্তোলনের সময় ১টি ড্রেজার মেশিন ও ২টি নৌকাসহ জড়িত দুই শ্রমিক কে আটক করা হয়। আটককৃত দুই শ্রমিক হলেন আল আমীন (৩৫) ও আফছর আলী(২৮)। তাদের প্রত্যেক‌কে বালুমহাল ও মা‌টি ব‌্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারার আওতায় দুই লাখ টাকা ক‌রে চার লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অনাদা‌য়ে ৩ মাস ক‌রে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, জনস্বার্থে ও নদীর পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com