1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ জুয়ার আসর থেকে কারাগারে চার পুলিশ সদস্য ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব

জুয়ার আসর থেকে কারাগারে চার পুলিশ সদস্য

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে পুলিশের চার সদস্য গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) লিখন হোসেন মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হলপাড়ায় জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের মূল ভবনের উত্তর পাশের পরিত্যক্ত টিনশেড ঘরে কয়েকজন পুলিশ সদস্য জুয়া খেলছেন–এমন খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও দুজন পালিয়ে যান।

গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া পুলিশ সদস্যরা হলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল মো. সোহেল রানা, সহকারী উপপরিদর্শক (এএসআই) শান্তি কুমার রায়, কনস্টেবল মো. আলমগীর কবির এবং ঠাকুরগাঁও শহর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামান ।

অভিযানের সময় পঞ্চগড় জেলা পুলিশের এএসআই মো. আতাউর রহমান এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম পালিয়ে যান।

পুলিশ জানায়, অভিযানে জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়ার উপকরণ জব্দ করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে একাধিক স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে চারটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল বলেন, আইনের সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ বা অন্য যে কারও ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। অপরাধে জড়িত গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর দুইজনকে গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সূত্র-এশিয়া পোস্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com