1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে পানিতে ডুবে মাহি আহমদ (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাইলগাঁও ইউনিয়নের ইটাখলা নদীতে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় এলাকাবাসি জানান, ওই ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুক চালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ দুপুর ১টার দিকে স্থানীয় ইটাখলা নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। তবে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও  ছেলেটির কোন সন্ধান পাওয়া যায়নি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ বলেন, নদীতে গোসল করতে নেমে শিশুটি পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো খোঁজ পায়নি।

সুনামগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শ্যামল সেন সিংহ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। নদীতে প্রবল স্রোত রয়েছে। এখনো তার সন্ধান মেলেনি।
সন্ধ্যা হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com