1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

`অল টাইম ক্লিন জগন্নাথপুর’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুরের সামাজিক সংগঠন `অল টাইম ক্লিন জগন্নাথপুর’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ ‍উপলক্ষ্যে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) শহরের ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জালাল উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও জগন্নাথপুর যুব ফোরামের সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সদস্য হাফিজ সাকিল আহমদ। `অল টাইম ক্লিন জগন্নাথপুর’-এর সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ ও প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক রাহিম আফ্রিদির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে  অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’-এর সাধারণ সম্পাদক আলী হোসেন, রানীগঞ্জ ইউনিয়নের  সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সামসুল কবির, ‘অলফ্রেন্ডস জগন্নাথপুর’ প্রতিষ্ঠাতা সায়েক আহমদ, ‘ফেয়ার ফেইস জগন্নাথপুর’ এর সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, অলটাইমের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক মুবিন উদ্দিন। স্বাগত বক্তব্য দেন কার্যকরী সদস্য আল আমিন রাব্বি।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য জহির উদ্দিন, কার্যকরী সদস্য রবিউল আহমদ ইমরান, নাদিম আহমদ, জায়েদ, নাঈম, রবিউল, মুরাদ মিয়া, উসমান, মুরাদ হোসেন, হাসান, রাহিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান  শেষ পর্যায়ে সংবর্ধিত জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com