1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন স্বপ্ন ভাঙতে দিলেন না ইউএনও, আর্থিক সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেল ছাইমা জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন মোটরসাইকেল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়। সূত্র-ঢাকা পোস্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com