1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র সুনামগঞ্জে ১০ দিনে লুট ৫ কোটি টাকার বালু

মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সাড়ে পাঁচটার দিকে কাশিপুর হাজীপাড়া এলাকার মালেহা মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।

‎দগ্ধ ছাত্রীরা হলেন—জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩), আসিয়া (১২) ও আতিয়া (১১)। ঘটনার পর তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

‎জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দগ্ধ পাঁচ ছাত্রীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎রাত ১২টার দিকে হাসপাতাল থেকে পাওয়া প্রতিবেদন অনুযায়ী, দগ্ধদের মধ্যে জিদনীর শরীরের ৮২ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ এবং আতিয়ার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া সুমাইয়া ও আসিয়ার মধ্যে একজনের শরীরের ১৩ শতাংশ এবং অপরজনের ৭ শতাংশ পুড়ে গেছে।

‎হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন শিশু মাদ্রাসার ছাদে খেলতে গেলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে পাঁচজন আহত হয়। পরে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

‎চিকিৎসকরা জানিয়েছেন, রোববার সকালে দগ্ধ ছাত্রীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানা যাবে।

সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com