1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, ২৪৯ জনকে ছেড়ে দেয়া হয়েছে: পুলিশ মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী, তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মানবকল্যাণের তাগিদ দিয়েছে ইসলাম পড়তে-লিখতে না জেনেও ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিশরীয় নারী জগন্নাথপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন  এক যুগপূর্তি উৎসব,মানবতার সেবায় আলোর মশাল জ্বেলে যাচ্ছে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদীদের তথ্য দিচ্ছেন, রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, ২৪৯ জনকে ছেড়ে দেয়া হয়েছে: পুলিশ

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে আটক
২৮৯ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার দুপুরে পল্টন মডেল থানার ওসি আরিফুর ইসলাম মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এখনো যাচাই-বাচাই চলছে। যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত প্রায় ২৪৯ জনকে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায়নি।’

এ আগে শনিবার রাতে রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে ২৮৯ জনকে আটক করে পুলিশ। এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকেও আটক করা হয়।

পুলিশের ভাষ্য, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন-এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ছাড়া কার্যালয়ের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেয়া হয়েছে এবং সেখানে বৈঠক চলছে-এমন তথ্যও পুলিশের কাছে আসে।

এদিন দুপুর থেকে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছেন-এমন অভিযোগ তুলে জাসদ কার্যালয়টি ঘিরে রাখেন যুবদল ও বিএনপি’র নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কার্যালয়ের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেয়া হয়েছে। সূত্র মানব জমিন

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com