1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

সিলেটে ছোটদের বিরোধের জেরে যুবক খুন

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৬৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছোটদের মধ্যে বিরোধের জেরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম শেখপাড়া গ্রামের রাসেল (২১) নামের এক যুবক খুন হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩ ঘটিকার সময় চকের বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোটদের মধ্যে কয়েকদিন থেকে বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরে বিকেল তিনটার দিকে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে চকের বাজার ডাউনের নিচে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এসময় রাসেলকে একাধিক ছুরিকাঘাত করা হয়। তখন রাসেলের চিৎকার শোনে বাজারে ও আশপাশে থাকা শেখপাড়া গ্রামের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানের ডাক্তাররা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মৃতদেহ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

এদিকে, খুনের খবর পেয়ে শেখপাড়া গ্রামের শাহ বংশ ও শেখ বংশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে সব ধরনের সংঘর্ষ ও হামলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া বলেন, বাচ্চাদের কথা কাটাকাটির জেরে এই হত্যাকান্ড হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্র খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com