1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছেন। তাঁর সঙ্গে কিছু একটা হয়েছে বলে শুনেছেন তিনি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাবেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলার কারণ, হামলাকারীদের পরিচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সূত্র ঢাকা মেইল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com