স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ‘জগন্নাথপুর শ্রী শ্রী কালী বাড়ি মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত শুক্রবার (২ অক্টোবর) মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির
উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক সমরেন্দ্র কুমার দেবের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জয়দ্বীপ সূত্র ধর বীরেন্দ্র’র পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সতীশ গোস্বামী, মন্দির কমিটির সদ্য সাবেক সভাপতি সমীর মোহন দেব, রনজিৎ কুমার দেব (রনু), নিরঞ্জন কুমার তরাৎ কাজল, হেমেন্দ্র সেন, মানিক বনিক, সুজিত কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ দে প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে কমিটির সাবেক সাধারণ সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্রকে সভাপতি ও প্রদীপ দেবকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- সহ-সভাপতি সঞ্জিত কুমার তরাৎ, পার্থ বনিক, মিহির রায়, সহ সাধারণ সম্পাদক সুশীল রায়, অনন্ত পাল, কোষাধ্যক্ষ অসীম দেব, সহ কোষাধ্যক্ষ করুণা রায়, সাংগঠনিক সম্পাদক রিপন দেব, দপ্তর সম্পাদক পিয়াল পাল, প্রচার সম্পাদক মিঠু রায়, সদস্য রাজু চন্দ্র চন্দ, সম্রাট রায় দ্বীপ .শিপন ধর, সানি রায় ও পিয়াল কুমার দেব সৃজন।