1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাথমিকে নিয়োগ পাওয়া জগন্নাথপুরসহ জেলার ৫৯৮ শিক্ষকের পদায়ন লটারিতে মৌলভীবাজারে মোটরসাইকেল চুরির সুত্র ধরে অভিযান, গ্রেপ্তার ৩ বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী ১২ লাখ টাকা দিয়ে ইউরোপযাত্রা, লিবিয়ায় গিয়ে জিম্মি, পরে ফিরলেন শূন্য হাতে শারদীয় দুর্গা উপলক্ষে জগন্নাথপুরে প্রশাসনের প্রস্তুতিসভা শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা ‘ঘুষ খাওয়া লাগবে’ এমন মন্তব্য করা সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ময়লার স্তুপে মিলল নবজাতকের মরদেহ জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী  শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী 

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী। কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক জ্যেষ্ট শিক্ষক হিসেবে এ দায়িত্ব পেয়েছেন। গত ২৯ মে  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-৪) রফিক আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়। এতে বলা হয় নতুন অধ্যক্ষ যোগদান করলে স্বয়ংক্রিয়ভাবে এ আদেশ বাতিল হবে। এর আগ পর্যন্ত তিনি আর্থিক ক্ষমতাপ্রাপ্ত হিসেবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত  গত ৪ আগষ্ট  জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল আলম পদোন্নতি পেয়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মনোনীত হলে কলেজের শিক্ষক মশিউর রহমান কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে জ্যোষ্ট শিক্ষক হিসেবে ফজলুল কাদের চৌধুরী কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় কলেজের শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com