1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাথমিকে নিয়োগ পাওয়া জগন্নাথপুরসহ জেলার ৫৯৮ শিক্ষকের পদায়ন লটারিতে মৌলভীবাজারে মোটরসাইকেল চুরির সুত্র ধরে অভিযান, গ্রেপ্তার ৩ বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী ১২ লাখ টাকা দিয়ে ইউরোপযাত্রা, লিবিয়ায় গিয়ে জিম্মি, পরে ফিরলেন শূন্য হাতে শারদীয় দুর্গা উপলক্ষে জগন্নাথপুরে প্রশাসনের প্রস্তুতিসভা শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা ‘ঘুষ খাওয়া লাগবে’ এমন মন্তব্য করা সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ময়লার স্তুপে মিলল নবজাতকের মরদেহ জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী  শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার::
শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যাগে এক মতবিনিময় সভা আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জগন্নাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেবের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ দে। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের সদস্য (অবসরপ্রাপ্ত শিক্ষক) সমরেন্দ্র কুমার দেব, প্রনয় কান্তি সূত্রধর খোকন,লিখন দাস,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী, যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর,সাধারণ সম্পাদক দ্বিপক কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডাক্তার শংকর দে,বিদ্যুৎ রায়,যুগ্ম সাধারণ সম্পাদক অধির দাস, আইন বিষয়ক সম্পাদক রঞ্জু দাস, সমাজকল্যান বিষয়ক সম্পাদক সুমন দাস, পৌর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রজত গোপ, কলকলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব জয়ন্ত গুপ্ত, পাটলী ইউনিয়নের সদস্য সচিব সুদীপ দে,রানীগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক নিশী কান্ত রায়,আশারকান্দি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সমীরণ দাশ,পাইলগাঁও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দিপক কুমার দাস, রানীগঞ্জ পূজা মন্ডপ কমিটির সাধারন সম্পাদক অতীন্দ্র সূত্রধর, হরিনাকান্দি পূজা মন্ডপ কমিটির সভাপতি দ্বিপক কুমার দাশ, হিলালপুর পূজা মন্ডপ কমিটির সভাপতি ধরনী চক্রবর্তী, মাতৃবন্দনা পূজা মন্ডপের সাধারণ সম্পাদক অমিত দাশগুপ্ত, দাস সম্প্রদায় পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক নিকিল দাস প্রমুখ সভার শুরুতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর নিম চন্দ্র ভৌমিকের প্রয়ানে শোক প্রকাশ করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবার উপজেলার ৩৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপন হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এসব উৎসব উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com