1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান মহানবী (সা.) প্রতিদিন কোন সময়ে এবং কী কী আমল সবচেয়ে বেশি করতেন? প্রাথমিকে নিয়োগ পাওয়া জগন্নাথপুরসহ জেলার ৫৯৮ শিক্ষকের পদায়ন লটারিতে মৌলভীবাজারে মোটরসাইকেল চুরির সুত্র ধরে অভিযান, গ্রেপ্তার ৩ বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী ১২ লাখ টাকা দিয়ে ইউরোপযাত্রা, লিবিয়ায় গিয়ে জিম্মি, পরে ফিরলেন শূন্য হাতে

পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পুলিশের হাত থেকে বাঁচতে ধানখেতের ভেতর দিয়ে প্রায় দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি ওয়ারেন্টভুক্ত আমিরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীর। শেষ পর্যন্ত ধাওয়া করে তাকে আটক করেছে পাবনা সদর থানার ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কাচিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আমিরুল চরতারাপুর ইউনিয়নের কাচিপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কাচিপাড়া এলাকায় অভিযান চালাচ্ছিল সদর থানার বিশেষ সিআরটি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়ারেন্টভুক্ত ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। প্রথমে সড়ক দিয়ে দৌড়ালেও পরে ধানখেতের ভেতরে ঢুকে পড়েন তিনি। পুলিশ সদস্যরাও তার পিছু নেন। প্রায় দেড় কিলোমিটার দৌড়ানোর পর শেষ পর্যন্ত ধানখেতের মধ্যেই তাকে ধরে ফেলেন পুলিশ সদস্যরা।

অভিযানে নেতৃত্ব দেওয়া পাবনা সদর থানার এএসআই গোলাম মোস্তফা বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তিনি ধানখেতের ভেতর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করার পর তাকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে আটকের পর থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বুধবার তাকে কারাগারে পাঠানো হবে। সূত্র-এশিয়া পোস্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com