1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত নেশা করে মা-বোনদের মারধর, মাদকসেবীর ৬ মাসের সাজা সিলেট নগরের ৬টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি, কারা পেলেন দায়িত্ব ফেসবুকে কমেন্ট নিয়ে বিরোধে যুবক খুন, সুনামগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার-২ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত যেমন হবে স্বামী-স্ত্রীর পারস্পরিক আচার ব্যবহার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ

ফেসবুকে কমেন্ট নিয়ে বিরোধে যুবক খুন, সুনামগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার-২

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল আহমদ (২৩) হত্যাকাণ্ডের পাঁচ দিন পর দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ এরশাদুল ইসলাম ভূঁইয়া। আটক দুই যুবক হলেন সিলাম শেখপাড়ার আব্দুল মুকিত মকুর ছেলে ইয়াসির আহমেদ ফাহিম ও আচার মিয়ার ছেলে আব্দুস সামাদ।

ওসি এরশাদুল ইসলাম ভূঁইয়া জানান, সুনামগঞ্জ থেকে রাসেল আহমদ শাহ হত্যা মামলায় এসআরবি দুইজনকে গ্রেপ্তার করেছে। তবে এখনো তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

গত শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর সিলেটের দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একজনের পোস্ট ও তাতে অন্যজনের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিরোধ শুরু হয়। শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে রাসেল আহমদ শাহ ছুরিকাঘাতের শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। পরে দুই পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়নাতদন্ত শেষে গত শনিবার রাসেলের দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নিহতের মা মোছাম্মৎ রাজনা বেগম মোগলাবাজার থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। সূত্র-ইত্তেফাক

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com