1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ জেলার এলপিজি ডিস্ট্রিবিউটার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি: জগন্নাথপুরে কেক কাটা ও আলোচনাসভা জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীকে বিদায় সংবর্ধনা ​ বিশ্বনাথে বিএনপির ‍দুপক্ষের কর্মসূচিকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত নেশা করে মা-বোনদের মারধর, মাদকসেবীর ৬ মাসের সাজা সিলেট নগরের ৬টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি, কারা পেলেন দায়িত্ব ফেসবুকে কমেন্ট নিয়ে বিরোধে যুবক খুন, সুনামগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার-২ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

স্টাফ রিপোর্টার:

`স্বপ্নের গোল-তারুণ্যের ঢেউ, ঐক্যের বন্ধনে ফুটবল মেলা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা সদরের  ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে  উৎসবমুখর পরিবেশে ‘ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সৈয়দনূরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন হবিবপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা পারভীন ও সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ।

বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে দুইটি গ্রুপে বিভক্ত করে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  খেলায় ট্রাইবেকারে ক গ্রুপ ও খ গ্রুপ জয়লাভ করে। পরে বিজয়ী উভয় দলের খেলোয়ারদের হাতে অতিথিরা ট্রফি তুলে দেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com