1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরশহরে ‘হোটেল সানলাইট’ এর শুভ উদ্বোধন শান্তিগঞ্জে বাড়ি ফেরার পথে বজ্রঘাত, কিশোরের মৃত্যু মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী অনলাইন জুয়ায় হেরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ৬ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণাকারী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ওসমানীনগরে অ্যাম্বুলেন্স-হাইয়েস ও অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে নিহত ২ সৌদির বিমানবন্দরে অতর্কিত হামলা, নিহত ৩ সৌদি নাগরিক সুরা মুজ্জাম্মিল: আল্লাহ যেভাবে নবীজিকে নেতৃত্বের শিক্ষা দিয়েছেন সুনামগঞ্জ জেলার এলপিজি ডিস্ট্রিবিউটার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণাকারী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে যেসব এজেন্সি প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে সরকারি সুনির্দিষ্ট দিকনির্দেশনা ছাড়া কোনো এজেন্সির সঙ্গে লেনদেন না করার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের বিমানবন্দর সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাসী কার্ড চালু, প্রবাসী ব্যাংক স্থাপনসহ নানা খাতের সেবা সম্প্রসারণ নিয়ে সরকার কাজ করছে। এ ছাড়া সপ্তাহে অন্তত এক দিন প্রবাসীদের সমস্যার কথা সরাসরি শুনতে সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রবাসীকল্যাণমন্ত্রী আরও বলেন, পৃথিবী যতদিন থাকবে, সমস্যা ততদিন থাকবে। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে প্রবাসীদের সমস্যাগুলো সমাধানের কাজ করছে। বিশেষ করে প্রবাসীদের জন্য বিমানবন্দর সেবা দ্রুত ও হয়রানিমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

কারিগরি শিক্ষার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কারিগরি দক্ষতা অত্যন্ত জরুরি। এ জন্য দেশের প্রতিটি কারিগরি প্রতিষ্ঠানকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের কওমি মাদ্রাসাগুলোতেও কারিগরি শিক্ষা চালু করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল এবং প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র-এশিয়া পোস্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com