1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রির অভিযোগে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শহরের টিএনটি সড়ক এলাকায় এই অভিযান পরিচালনাকালে ওই অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে জগন্নাথপুর পৌরশহরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেষ্ট মো: মহসীন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে টিএনটি রোড এলাকায় ‘মেসার্স বাউধরন স্টোর ’ কে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২০ হাজার টাকা এবং ফুটপাতে নিম্নমানের ও ভেজাল মধু বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরিফ উদ্দিনসহ জগন্নাথপুর থানার একদল পুলিশ  উপস্থিত ছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো: মহসিন উদ্দিন বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com