1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট নগরে জুয়ার আসরে পুলিশের অভিযানের সময় সুরমা নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়া (৫৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে কানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি) মো. আফজল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জজ মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার মৃত মৌল মিয়ার ছেলে। বর্তমানে তিনি নগরীর শামীমাবাদ ১ নম্বর রোডে বসবাস করতেন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে এসএমপির গোয়েন্দা পুলিশ শিলং তীর বিরোধী অভিযান পরিচালনা করতে নগরীর কানিশাইল এলাকায় যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিহত জজ মিয়াসহ কয়েকজন দৌড়ঝাঁপ শুরু করেন। এসময় জজ মিয়া সুরমা নদীতে ঝাঁপ দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএমপি’র উপকমিশনার (সিটিএসবি) মো. আফজল হোসেন বলেন, গোয়েন্দা পুলিশ অভিযানে গেলে জজ মিয়াসহ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় জজ মিয়া সুরমা নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, জজ মিয়া আগে থেকেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। সূত্র-এশিয়া পোস্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com