1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর হবিগঞ্জে নদীতে ভেসে ‍উঠলো ‘গৃহবধূর’ মরদেহ জামায়াতের সংবাদ সম্মেলন নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দে বৈষম্য করা হচ্ছে

রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান 

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

 স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২৮ অক্টোবর বুধবার পর্যন্ত এ উৎসব চলবে। আয়োজকরা জানান, শ্রীশ্রী নিয়ম সেবা ও দামোদর মাস উপলক্ষে পরমারাধ্য পিতৃদেব প্রয়াত বিমল চন্দ্র রায় মাতৃদেবী প্রয়াত শান্তি বালা রায় ও পূর্বপুরুষগনের স্মরণে এবং বিশ্বমানব কল্যান কামনায় শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া কমিটি রানীগঞ্জের পরিচালনায় ২১ অক্টোবর শ্রীমদ্ভাগবত যজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গলঘট স্হাপন, শ্রীমদ্ভাগবত পাঠ বিষয় শ্রীমদ্ভাগবত মাহাত্ম্য পাঠ করবেন মহাপ্রভুর পার্যদ পদকর্তা বাসুদেব ঘোষের ১৫তম বংশধর শ্রীমৎ পার্থ সারথী অধিকারী।২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল চার ঘটিকায় শ্রীমদ্ভাগবত পাঠ বিষয় শ্রীমদ্ভাগবত মাহাত্ম্য,ভক্তি নারদ সংবাদ, গোকর্ণ উপর্ণ উপাখ্যান ও সপ্তাহ বিধি বর্ণন পাঠ করবেন ঠাকুরবানীর বংশধর প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী। ২৩ অক্টোবর  শুক্রবার বিকেল চারটায় শ্রীমদ্ভাগবত পাঠ বিষয়  সূতের কাছে শৌনকাদির জিজ্ঞাসা, ভাগবতে অবতার বর্ণনা পরীক্ষিতের জন্ম অনশতব্রত,শ্রী গুরুদেবের আগমন,সৃষ্টি বর্ণন ও শিব চরিত্র পাঠ করবেন বৈষ্ণব রায়ের বংশধর প্রভূপাদ হিমাদ্রী মহর গোস্বামী অতঃপর নামকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। ২৪ অক্টোবর শনিবার শ্রীমদ্ভাগবত পাঠ বিষয় নাভির চরিত্র ষভদেবের উপদেশ ও অজামিল উপাখ্যান,বৃত্রাসুরের বীরবাণী ও ভগবৎপ্রাপ্তি প্রহল্লাদ চরিত্র এবং গৃহস্থ সদাচর পাঠ করবেন প্রভুপাদ গোবিন্দ লাল গোস্বামী। ২৫ অক্টোবর রবিবার  শ্রীমদ্ভাগবত পাঠ বিষয় গজেন্দ্র মোক্ষম লীলা,বামন চরিত্র, অন্বরীষের উপাখ্যান সূর্য্যবংশ বর্ণন ও শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পাঠ করবেন আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের প্রতিষ্ঠাতা ভক্ত প্রবর হিমাদ্রী রায় প্রান্ত।২৬ অক্টোবর সোমবার শ্রীমদ্ভাগবত পাঠ বিষয় পুতনা উদ্ধার, শ্রীকৃষ্ণের নামকরণ সংস্কার ও বাল্যলীলা প্রজাতি ব্রক্ষার মোহ ও শ্রুতি এবং গোবর্ধন পূজা।পাঠ করবেন আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের প্রতিষ্ঠাতা ভক্ত প্রবর হিমাদ্রী রায় প্রান্ত।

২৭ অক্টোবর মঙ্গলবার শ্রীমদ্ভাগবত পাঠ পাঠ করবেন রাসলীলা,মহারাস,শ্রীকৃষ্ণের মথুরাগমন,কংসবধ,উদ্বব গোপী সংবাদ শ্রীকৃষ্ণের দ্বারক গমণ,শ্রীকৃষ্ণ ও রুক্ষিণীর বিবাহ পাঠ করবেন পরম পূজপাদ শ্রীমৎ স্বরূপ কৃষ্ণদাস বাবাজী মহারাজ, অধ্যক্ষ শ্রীশ্রী  গৌরাঙ্গ বাড়ি মন্দির চট্টগ্রাম।২৮ অক্টোবর বুধবার শ্রীমদ্ভাগবত পাঠ বিষয় দ্বারকা লীলা সুদামা চরিত্র, নবযেগীন্দ্র সংবাদ,যদুবংশের সংহার শুকদেবের বিদায় পরীক্ষিতের মুক্তি,কলিদোষ থেকে নিস্কৃতির উপায়, শ্রীমদ্ভাগবত সপ্তাহ পাঠের সারসংক্ষেপ ও বিশ্রাম পাঠ করবেন পরম পূজপাদ শ্রীমৎ স্বরূপ কৃষ্ণদাস বাবাজী মহারাজ, অধ্যক্ষ শ্রীশ্রী  গৌরাঙ্গ বাড়ি মন্দির চট্টগ্রাম। রাত ১০ টায় লীলা কীর্তন কীর্তন পরিবেশনায় সিলেটের সুনামধন্য কীর্তনিয়া রাজীব দেব। মঙ্গল আরতি নগর পরিক্রমা কীর্তন করে ভাগবত জ্ঞানযজ্ঞ সমাপ্ত হবে। এছাড়া প্রতিদিন ভোরে মঙ্গল আরতি প্রভাতি কীর্তন,শ্রীমদ্ভাগবত পারায়ন,মহাপ্রভূর ভোগরাত পাঠ কীর্তন মহা প্রসাদ বিতরণ চলবে। উৎসবের আয়োজক শ্রী বিদ্যুৎ কুমার রায়, বিজয় কৃষ্ণ রায়, বিকাশ কৃষ্ণ রায় উৎসব সফল করতে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি জ্ঞানযজ্ঞ অনুষ্ঠানকে প্রাণবন্ত ও আনন্দমুখর করতে সার্বিক সহযোগিতা কামনা করছেন। আয়োজক শ্রী বিদ্যুৎ কুমার রায় আরো জানান, সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞান যজ্ঞ অনুষ্ঠান  সফল ও ভক্তসমাগম করতে ইতিমধ্যে বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা ও ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। প্রতিদিন শ্রীমদ্ভাগবত পাঠ সহ বিভিন্ন কর্মসূচির সঙ্গে মহাপ্রসাদ বিতরণ করা হবে। তিনি সপ্তাহব্যাপী ভাগবত জ্ঞান যজ্ঞ  উৎসবে ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com