1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মনিয়ন্ত্রণ জরুরি জগন্নাথপুরে জমিতে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক

ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জীবিকার টানে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের যুবক খলিলুর রহমান রিফাত (২৭)।

পরিবারের মুখে হাসি ফোটাতে মাসকাট শহরের একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। কিন্তু হঠাৎ করেই সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টানা ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন রিফাত। ছেলের কোনো সন্ধান না পেয়ে পাগলপ্রায় মা সাফিয়া আক্তারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির চারপাশ।

নিখোঁজ রিফাত চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের আজিজুল হকের দ্বিতীয় সন্তান। প্রায় ছয় বছর ধরে ওমানের মাসকাট শহরে অবস্থান করছিলেন তিনি। পরিবার জানায়, প্রবাসে থেকেও প্রতিদিন মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলতেন রিফাত। কিন্তু ১৮ দিন আগে মায়ের সঙ্গে শেষ কথা হওয়ার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

প্রাথমিকভাবে বিষয়টি নেটওয়ার্কজনিত সমস্যা বলে ধরে নিয়েছিল পরিবার। কিন্তু দিন গড়িয়ে ১৮ দিন পেরিয়ে গেলেও কোনো যোগাযোগ না হওয়ায় দুশ্চিন্তা চরম রূপ নেয়। পরবর্তীতে ওমানে থাকা তার সহকর্মী, রুমমেট ও পরিচিত প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ তার কোনো খোঁজ দিতে পারেননি। এমনকি মাসকাটের ওই রেস্টুরেন্টের বিদেশি মালিকও রিফাতের কোনো সন্ধান দিতে পারেননি।

ছেলের এমন আকস্মিক নিখোঁজে কালিশীরি গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বারবার মূর্ছা যাচ্ছেন মা সাফিয়া আক্তার। বুকভাঙ্গা কান্নায় তিনি বলেন, “আমার ছেলে প্রতিদিন আমাকে ফোন দিতো। ১৮ দিন ধরে আমার বুকটা খালি। আমার ছেলে বেঁচে আছে কি না, তাও জানি না। ছেলেকে খুঁজে পেতে আমি সরকার ও প্রবাসী ভাইদের কাছে সাহায্য চাই।”

ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন বাবা আজিজুল হক। রিফাতকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চুনারুঘাট উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করা হয়েছে।

ওমানের মাসকাটে অবস্থানরত কোনো প্রবাসী খলিলুর রহমানের সন্ধান পেলে তার পরিবারকে ০১৯২৮২৯০৫৫৪ (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। সিলেটটুডে নিউজ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com