1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মনিয়ন্ত্রণ জরুরি জগন্নাথপুরে জমিতে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৫টা ৪০ মিনিটে দেশটির রাজধানী ত্রিপোলি থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে (ইউজেড-২২২) তারা বাংলাদেশে ফেরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ফেরা বাংলাদেশিদের বেশির ভাগ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকে বিভিন্ন সময়ে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে দেশে ফেরা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা।

এ সময় তাদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয়, যাতে অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ে।
আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেক বাংলাদেশিকে যাতায়াতের খরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।

সূত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com