1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
দাখিলের পর আলিমেও সর্বনিম্ন ফল করলো ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ, ফ্যামিলি কার্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জগন্নাথপুরে কলেজে জিপিএ-৫ শূন্যের খরা কাটলেও এবার মাদরাসায় খরা এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের শাহিনুর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে আর্মেনিয়া থেকে পাভেল পার্থ- প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির

জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ, ফ্যামিলি কার্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আমাদের সরকার প্রধান তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের সেবা এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। নির্বাচনের সময় একটি গোষ্ঠী ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার করেছিল, নির্বাচনে জয়ী হওয়ার জন্য ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা করা হচ্ছে। কিন্তু বিএনপি প্রতারণা করে না, যা বলে তা বাস্তবায়ন করে। জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর বাংলাদেশের ইতিহাসে এত বড় প্রজেক্ট এর আগে আর কোনো সরকার গ্রহণ করতে পারেনি। এটি একমাত্র তারেক রহমানের কারণেই সম্ভব হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি কয়ছর আহমদ আরো বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী দেশের উপকারভোগী পরিবারের প্রধান নারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্প বাস্তবায়ন কাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। সততা আর স্বচ্ছতার সাথে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের জন্য তিনি আহ্বান জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমএ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এবং জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ প্রমুখ।
পরে তিনি প্রশিক্ষনার্থীদের মধ্যে তথ্য সংগ্রহ কাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত ট্যাব বিতরণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com