1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

রাধারমণের ১১১তম প্রয়াণ দিবস উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতিসভা

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

স্টাফ রিপোর্টার::

মরমী কবি রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে লক্ষ্যে জগন্নাথপুর  উপজেলা প্রশাসন ও লোক কবি রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১ নভেম্বর)  সকাল ১১টায় দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও  উপজেলা ইউআরসি’র ইন্সট্রাক্টর আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোখলেছুর রহমান,সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য এমএ মুকিত, শিল্পকলা একাডেমির অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, পৌর বিএনপির আহ্ববায়ক সালাহউদ্দিন আহমদ মিঠু, যুগ্ম আহ্ববায়ক এম এ মতিন, সাবেক চেয়ারম্যান আছকির আলী, জগন্নাথপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, শিক্ষক মোশাররফ হোসেন মুসা,শিক্ষক অনন্ত পাল, বাউল শিল্পী বাবুল শাহ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক মিয়া, রাধারমণ সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি আছকির আলী, সাংস্কৃতিক কর্মী ইন্দ্রজিৎ সূত্রধর, আনোয়ার হোসেন আনু সংবাদকর্মী হুমায়ুন কবির ফরিদী, রিয়াজ রহমান, শাহ ফুজায়েল, আল আমিন প্রমুখ।

সভায় আগামী ৯ ও ১০ নভেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাধারমণের প্রয়াণ দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। দুই দিনব্যাপী এই আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com