1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

মা-বাবার মতো শিক্ষক হতে চায় এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের জেরিন

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার::

মা-বাবার মতো শিক্ষক হতে চান এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিক্ষক দম্পতির মেয়ে ফাতেমা বেগম জেরিন।
সে সিলেটের উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে কৃত্বিতের সাথে উত্তীর্ণ হয়েছে। এর আগে এসএসসি পরীক্ষায় জেরিন গোলেন্ড জিপিএ-৫ পেয়ে সরকারি বৃত্তি প্রাপ্ত হয়।
জেরিন জগন্নাথপুর পৌরসভার আব্দুল খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক এবং দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মহিমা বেগমের বড় মেয়ে।
এদিকে, সবার কাছে দোয়া চেয়ে শিক্ষার্থী ফাতেমা আক্তার জেরিন বলেন, আমার এই ফলাফলে আমার শিক্ষকদের অবদান রয়েছে। তবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমার মা-বাবা। তাঁদের কারণেই আমার এই অর্জন। আমার বড় একটি স্বপ্ন; আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এবং আমার মা-বাবার মতো ভালো শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com