1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র

জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বাড়ি থেকে জাহিদ মিয়া জিম্মাদার (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। জাহিদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
আজ রোববার (২২ নভেম্বর) তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ গ্রামের মৃত হিরন মিয়া জিম্মাদারের ছেলে। গতকাল শনিবার রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে জাহিদের বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৩ নভেম্বর শান্তিগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলার সাথে জড়িত সন্দেহে জাহিদকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ জগন্নাথপুর টুয়েন্টফোর ডটকমকে বলেন, আসামিকে রোববার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ জুন জাহিদ মিয়া জিম্মাদারকে তার এক ভাগ্নের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাভোগের পর সে জামিনে মুক্তি পায়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com