1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি।

আজ রোববার (২২ নভেম্বর) ভোরে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি দল শায়েয়াগঞ্জ থানাধীন রেলওয়ে গুদাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হল চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুর রউফ (৩৪), একই এলাকার শফিক মিয়ার ছেলে আনারুল মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকার আব্দুল মন্নাফের ছেলে মনু মিয়া (৪৯) ও বানিয়াচং উপজেলার হিয়ালা মক্রমপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শরিফ উদ্দিন (২১)।

এসআরবির মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা 7E77, BGD88, Bee999, 558H.COM অ্যাপস ব্যবহার করে মোবাইলে অনলাইনে জুয়া খেলে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসআরবির গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

তাদের সবাইকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com