প্রেস বিজ্ঞপ্তি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে আগামী দুই বছরের জন্য পৌর শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী দুই বছরের জন্য জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন।
নবগঠিত পৌর কমিটির দায়িত্বশীলরা হলেন:
সভাপতি কবির উদ্দিন, সহ-সভাপতি আতিকুর রহমান, সেক্রেটারি রুহুল আমীন, সহকারী সেক্রেটারি সামছুল আবেদীন সুমন, ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা শামছুল ইসলাম, যুব বিভাগীয় সেক্রেটারি জালাল আহমদ, শ্রম বিভাগীয় সেক্রেটারি আজিজুর রহমান, পেশাজীবী সেক্রেটারি আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সেক্রেটারি ডা. সোহেল আমীন এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি নাঈম শরীফ, সদস্য আকমল হোসেন, ফাহিম আহমদ, সালেহ আহমদ গোলাপ, রহমত আলী ও জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠিত সাধারণ সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার মো. আবু তাইদ, মাওলানা নেছার উদ্দিন, জুলফিকার আহমদ মনি এবং উপজেলা জামায়াতের সাবেক প্রচার ও মিডিয়া সেক্রেটারি আবুল হোসাইন মো. ওয়ালী উল্লাহ। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দসহ পৌর জামায়াতের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।