1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

জগন্নাথপুরের খাসিলা গ্রামে সংঘর্ষের ঘটনায় ৪ জন গ্রেফতার

  • Update Time : বুধবার, ৮ জুন, ২০১৬
  • ২৮৬ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের বন্দুকযুদ্ধের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে খাসিলা গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, খাসিলা গ্রামের এলকাছ মিয়ার ছেলে মাহতাব মিয়া(৩৬),মৃত আব্দুল জব্বারের ছেলে আকিক মিয়া(৩৪), প্রতাব মিয়ার ছেলে শহিদুল (২৭), মৃত আব্দুল জব্বারের ছেলে সফিক মিয়া(৩২)। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, খাসিলা গ্রামের দুদু মিয়া ও সিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যর দ্বন্ধ চলছিল। যার জের ধরে মঙ্গলবার বিকেলে দুদু মিয়ার পক্ষের লোকজনের গুলিতে সিপন মিয়া পক্ষের ২৯জন গুলিবিদ্ধ হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এঘটনায় উভয়পক্ষের ৫০ জন আহত হন। এবিষয়ে বুধবার সিপন মিয়া বাদী হয়ে দুদু মিয়াসহ ৫০ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন জগন্নাথপুর থানার নবাগত উপ-পরির্দশক সাইফুল আলম। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, খাসিলা গ্রামে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ এজহারভূক্ত ৪ জনকে গ্রেফতার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com