1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মনিয়ন্ত্রণ জরুরি জগন্নাথপুরে জমিতে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক

সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে এবার পুলিশের হাতে ধরল পড়ল খুনি

  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৫০৫ Time View

অনলাইন ডেস্ক-সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে এবার পুলিশের হাতে ধরল পড়ল এক খুনি; তাও আবার সাত বছর পর। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ মাথায় নিয়ে ফেরার হয়েছিলেন মনি (৪৫) নামের ওই ব্যক্তি।

২০০৯ সালে স্ত্রীকে নিয়ে ভারতের তামিলনাড়ুর আরিয়ালুর জেলার নান্নিউরে বসবাস শুরু করেছিলেন মনি। কিন্তু কয়েক দিন পর সন্দেহের বশে স্ত্রীকে খুন করে পালিয়ে যান তিনি! তদন্তে নেমেও গত সাত বছরে অপরাধীকে ধরতে পারেনি পুলিশ।

অবশেষে দিন কয়েক আগে চেন্নাইয়ের একটি রেস্তোরাঁ থেকে মনিকে গ্রেফতার করে পুলিশ। এখন তিনি রয়েছেন জেলহাজতে।

কিন্তু এতোদিন পলাতক আসামি কীভাবে ধরা পড়ল? স্ত্রীকে খুনের পর ‘কান্দাস্বামী’ নাম নিয়ে চেন্নাইয়ে গা ঢাকা দেন মনি। সেখানে একটি রেস্তোরাঁয় কাজও শুরু করেন। সম্প্রতি ফেসবুকে নিজের তোলা একটি সেলফি পোস্ট করেন তিনি।

দিন-কয়েক আগে ফেসবুকে ওই ছবিটি দেখেন মনির এক আত্মীয়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি। সেই ফেসবুক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সংগ্রহ করে পুলিশ। তারপর চেন্নাইয়ের ওয়াশেরমানপেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com