1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মনিয়ন্ত্রণ জরুরি জগন্নাথপুরে জমিতে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক

অনলাইনে ডেটিংয়ের ফাঁদে……

  • Update Time : শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৬৩৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: অনলাইনে পরিচয় থেকে ডেটিংয়ে গিয়ে অনেকেই বহু ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবে সম্পূর্ণ নতুন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কয়েকজন নারী, যে বিষয়টির কথা অনেকেই ভাবতে পারেন না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

মার্কিন যুক্তরাষ্ট্রে থমাস জে. কনের্টন নামে একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন বেশ কয়েকজন নারী। তাদের অভিযোগ অনলাইনে পরিচয়ের পর ডেটিংয়ে গিয়ে কনের্টন সে নারীদের তার নিজস্ব প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য উদ্বুদ্ধ করেন। তবে সেখানেই ঘটনার শেষ নয়, বিনিয়োগের অর্থ কৌশলে তিনি হাতিয়েও নেন।

অভিনব এ প্রতারণার ঘটনার পর মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতারণার মামলা করেছে কনের্টনের নামে। অভিযোগে জানানো হয়েছে, তিনি তার সার্জিক্যাল গ্লোভস কম্পানি ব্যবহার করে এ ঘটনা ঘটান।

কনের্টন নামে সে ব্যক্তি ডেটিংয়ে গিয়ে নারীদের তার সেফটি টেকনোলজিস এলএলসি নামে প্রতিষ্ঠানের কথা বলতেন। এরপর তিনি জানাতেন তার প্রতিষ্ঠান উন্নতমানের সার্জিক্যাল গ্লোভসের উপাদান তৈরি করেছে, যা কাটা ও পাংচার প্রতিরোধী। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এ প্রযুক্তি চাইছে, যা অত্যন্ত ভালো মূল্যে বিকোবে। তবে এ জন্য প্রাথমিকভাবে কিছু অর্থ বিনিয়োগ করতে হবে।

ডেটিংয়ে সেফটি টেকনোলজিস এলএলসি নামে প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলে তিনি তার নারী সঙ্গীদের কাছ থেকে অর্থ চাইতেন। আর তাদের কাছ থেকে বিভিন্নভাবে তিনি এ অর্থ নিতেন।

মোট ছয়জন নারী অভিযোগ করেছেন, তাদের সঙ্গে অনলাইন ডেটিংয়ের পর তারা অর্থ বিনিয়োগ করেছেন। আর তাদের অর্থ পরবর্তীতে তিনি সুকৌশলে প্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলেছেন।

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শুক্রবারের ঘোষণায় জানিয়েছে, সেফটি টেকনোলজিস এলএলসি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা ধরনের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির অনিয়মের কারণে একজন ব্যক্তির নামে অভিযোগ করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে এসইসি বোস্টন অফিসের পরিচালক পল জি. লেভেনসন বলেন, ‘আমরা কানেক্টিকাটের অধিবাসী কনের্টনের নামে অভিযোগ গঠন করেছি। তিনি তার ব্যবসা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে মানুষকে প্রতারিত করেছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com