1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে ইফতারের রেওয়াজ বদলে যাচ্ছে

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬
  • ৩৮২ Time View

স্টাফ রিপোর্টার:: পবিত্র মাহে মরজানের মাসে জগন্নাথপুরে যুগ যুগ ধরে চলে আসা ইফতার সংষ্কৃতির রেওয়াজ ডিজিটাল যুগে এসে অনেকটা বদলে গেছে। ম্লান হয়ে যাওয়া এই ইফতারি সংষ্কৃতি এখন অন্যমাত্রায় রূপ নিচ্ছে। প্রতি রমজান মাসে আত্বীয় স্বজনদেরকে ইফতার খাওয়ানো এমনকী ইফতারি নিয়ে স্বজনদের বাড়িতে যাওয়া, গ্রামের মুরব্বী ও আত্বীয় স্বজনরা মিলেমিলে একত্রিত হয়ে ইফতার করার যে রেওয়াজ ছিল তা দিনে দিনে ভাটা পড়ছে। কিন্তু এরপরও এখনো হারিয়ে যায়নি এই সংস্কৃতি। রূপ নিয়েছে ভীন্নআঙ্গিকে। এখন ইফতারি নিয়ে যাওয়ার পরিবর্তে টাকা দিয়ে অনেকেই দায়িত্ব সেরে নিচ্ছেন। ফলে আগের সেই আন্তরিকতার ইফতার সংষ্কৃতি হারিয়ে যেতে বসছে। মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলে জানা গেছে, প্রতি রমজানে বিবাহিত ছেলে মেয়ের বাড়িতে ইফতারি প্রেরণ অনেকটা বাধ্যবাধকতার মতই চলছিল। আর এই কারণে বাজারের দোকানীরা ক্রেতা আকর্ষণে সাজাতেন বাহারি নমুনার ইফতার সামগ্রির সমাহার। হোটেল, রেস্টুরেন্ট ও রাস্তার পাশে ইফতারির পসরা সাজিয়ে বসা দোকানগুলোতে এ ধরণের চিত্র হরহামেশাই চোখে পড়তে।নতুন জামাইয়ের জন্য্ সাজানো হতো ‘জামাইল তাল’। ইফতার উপলক্ষে পাড়া প্রতিবেশী গ্রামের মুরব্বীয়ানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমবেত হতেন।এসব ইফতারি আয়োজনে থাকত হোটেল, রেস্টুরেন্টসমূহ থেকে আনা নানাজাতের মরসগুল্লা,মিষ্টি, নিমকি, জিলাপি, পিয়াজি, বেগুনী, আলুর চপ ছানা,পোলাও,ফলমুলসহ নানা প্রকার রকমারি ইফতারি সামগ্রী।
ক্রেতা আকর্ষণে কোনো কোনো দোকানে বাহারি নমুনার ইফতারি তৈরি করে রাখা হত। দুপুরের পর থেকেই এসব দোকানে ইফতার ক্রয়ে মানুষের ভীড় জমে ওঠতো। মেয়ের বাড়ি ইফতারি প্রদান নিয়ে অধিকাংশ পরিবারগুলোতে হৈচৈ শুরু হয়। এতে কয়েক হাজার টাকার ইফতার সামগ্রি কন্যাপক্ষ তার মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে যান।
বিশেষ করে রমজান মাসের মধ্যবর্তী সময়ে ইফতারির তোড়জোড় শুরু হয় খুব বেশী। স্থানীয় লোকজন জানান, সুদীর্ঘকাল ধরে জগন্নাথপুরে ঐতিহ্যবাহী প্রচলিত এই নিয়ম পালিত হয়ে আসছে। জৈষ্ঠ্য মাসে আম-কাঁঠাল দিতে নাম দেওয়া হয়েছে ‘জ্যৈষ্ষ্ঠহাড়ি’। আর রমজান মাসে মেয়ের বাড়ি দেয়া হয় ইফতারি। এটা পূর্বেকার সময় থেকে ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। এই সুযোগকে কাজে লাগাতে উপজেলার হাটবাজারের হোটেল, রেস্টুরেন্টগুলোতে ইফতারির বাহারি পসরা সাজানো হয়েছে। আর শুধু রমজান মাসেই লক্ষ লক্ষ টাকা আয় করছে হোটেল-রেঁস্তোরাগুলোর মালিকরা।
এদিকে স্বল্প আয়ের মানুষের সাথে আলাপকালে জানা গেছে, প্রচলিত এই নিয়ম রক্ষা করতে কন্যাদায়গ্রস্ত পিতাকে চরম মূল্য দিতে হচ্ছে। যথাসময়ে মেয়ের বাড়ি ইফতারি প্রদান করতে গিয়ে অনেককে ঋণের আশ্রয়ও নিতে হচ্ছে। কোথাও আবার এসব দেয়া কিংবা না দেয়াকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। তারপরও সানন্দে এই ইফতার সংস্কৃতিকে ধরে রেখেছেন। ডিজিটাল এই যুগে এসে এই সংষ্কৃতি কমে গেছে। এখন ইফতারি নিয়ে যাওয়ার পরিবর্তে বিকাশে টাকা পাঠানোর মাধ্যমে ইফতার সংষ্কৃতি ধরে রাখছেন অনেকেই। এ প্রসঙ্গে কথা হয় জগন্নাথপুর পৌর এলাকার শহীদ মিনার সংলগ্ন আবাসিক এলাকার বাসিন্দা সায়মন হোসেন রুমেনের সঙ্গে। রুমেন জানান, ছোট বেলায় প্রতিটি গ্রামের পরিবারে ইফতারি নিয়ে যে আয়োজন দেখা যেত এখন সেগুলো আগের মতে নেই বললে চলে। অনেকটা হারিয়ে যেতে বসছে সামাজিক সম্প্রীতির এই আয়োজনটি। তার সাথে একমত পোষন করে শেরপুর গ্রামের তরুণ তোহা চৌধুরী বলেন,ডিজিটাল যুগে এসে আমরা হারাতে বসেছি আগেকার দিনের ইফতারী আদান প্রদানের রেওয়াজটি। ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপন বলেন, রমজানে আত্বীয় স্বজনদের বাড়িতে ইফতারি পাঠানোর রেওয়াজ পুরোপুরি হারিয়ে না গেলেও অনেকটা কমে গেছে। যে কারণে সামাজিক ও আত্বীয়তার বন্ধনে আন্তরিকতা থেকে আমরা অনেকটা সরে যাচ্ছি। ইফতারি আদান প্রদানের রেওয়াজ আমাদের আত্বীয়তা ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় রাখত। রিপন জানান, পারিবারিকভাবে ইফতারি রেওয়াজ কিছুটা কমে গেলেও রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো ইফতারির আয়োজন করে তা ধরে রাখছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com