1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক সংবর্ধিত

  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ২৫৪ Time View

স্টাফ রিপোর্টার:: সচেতন ছাত্র সমাজ এর উদ্যোগে ২নং পাটলী ইউনিয়নের নব নির্বাচিত চেযারমম্যান পাটলী গ্রামের কৃতি সন্তান মোঃসিরাজুল হক এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। পাটলী যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি হুসেন আহমদ এর সভাপতিত্বে এতে
প্রধান অতিথি- হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটলী ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল হক,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,পাটলী যুব সংঘের সভাপতি নোমান শাহ কেনান, পাটলী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, পাটলী ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক রাসেল আহমদ চৌধুরী, মাছুম আহমদ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেন, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে পাটলী ইউনিয়নবাসী আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার মাধ্যমে সিরাজুল হক এর নেতৃত্বে একটি সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে পাটলী ইউনিয়নকে দেখতে চাই। তিনি পাটলী ইউনিয়নের নতুন পরিষদের সফলতা কামনা করেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে পাটলী ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল হক বলেন, ইউনিয়নবাসীর ভালোবাসার প্রতিদান আমি কাজের মাধ্যমে দিতে চাই। তিনি ইউনিয়নকে একটি সমৃদ্ধ ডিজিটাল মডেল ইউনিয়নে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com