1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

ফলোঅাপ- জগন্নাথপুরে সেই বাল্য বিবাহের অভিযোগে পিতার কারাদন্ড

  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০১৬
  • ৪৬৯ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে বাল্য বিবাহ দেয়ার অভিযোগে এক পিতাকে ৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক এ রায় প্রদান করেন। জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের কুয়েত প্রবাসী নুরুল আমিন ১৬ বছরের মেয়ে দশম শ্রেনীর ছাত্রী কে একই গ্রামের তহুর উদ্দিনের পুত্র লন্ডন প্রবাসি সালেহ আহমদ (২৩) এর সাথে গত শুক্রবার বিয়ে সম্পন্ন হয়। এ অভিযোগের ভিত্তিত্বে ভ্রাম্যমান আদালতের ওই গ্রামের অভিযান চালিয়ে মেয়ের বাবাকে আটক করে এ কারাদন্ড প্রদান করেন। এছাড়াও বর সালেহ আহমদ ও ইমাম পলাতক রয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুরের এসিল্যান্ড কাজী আরিফুর রহমান জানান, মেয়েকে বাল্য বিবাহ দেয়ার অভিযোগে পিতাকে ৫ দিনের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অভিযানকালে মেয়ে ও ছেলেকে পাওয়া যায়নি। উল্লেখ্য জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ ছেলে লন্ডন যাবে তাই স্কুল পড়ুয়া মেয়ের বিয়ে শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com