1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

সৌদি আরবে হজে গিয়ে ৭ বাংলাদেশীর মৃত্যু

  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ৪৫৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গত ১৫ দিনে সৌদি আরবের বিভিন্ন শহরে তারা মারা যান। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে।

সাতজনের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার জোহরা খাতুন (৬১)। তিনি গতকাল শনিবার মদিনা আল মুনাওয়ারাতে ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর ০০০২৯৭৫।

অন্যদের মধ্যে রয়েছেন রংপুর জেলার হেলাল উদ্দিন (৬৪)। তিনি ১৯ আগস্ট মারা যান। তার পাসপোর্ট নম্বর বিই ০১৫৪৭১৬। চট্টগ্রাম জেলার মো. রেহানউদ্দিন (৭৩)। তিনি ১৬ আগস্ট মদিনায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বিকে ০২০৪৬৯১।

বাকিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আবুল হাশেম (৭৯)। তিনি ১৪ আগস্ট জেদ্দায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বিই ০০২৫৯৭০। গাজীপুর জেলার জমিলা আক্তার (৭৯)। তিনি ৭ আগস্ট মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বিই ০১৪৩৯৩২।

এছাড়া অন্য দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি মন্ত্রণালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com