1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌবন আখেরাতের পাথেয় সংগ্রহের শ্রেষ্ঠ সময় কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর শতভাগ পাশ নেই জগন্নাথপুরে মা-বাবার মতো শিক্ষক হতে চায় এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের জেরিন রাধারমণের ১১১তম প্রয়াণ দিবস উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতিসভা জগন্নাথপুরে জাতীয় যুব দিবস পালিত রাজধানীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, গাড়িতে আগুন দুই হাতেই নেই, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন রফিকুল এইচএসসিতে টানা ৪র্থ বারের মতো শীর্ষে পাটলী উইমেন্স কলেজ

সৌদি আরবে হজে গিয়ে ৭ বাংলাদেশীর মৃত্যু

  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ৪৮৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গত ১৫ দিনে সৌদি আরবের বিভিন্ন শহরে তারা মারা যান। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে।

সাতজনের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার জোহরা খাতুন (৬১)। তিনি গতকাল শনিবার মদিনা আল মুনাওয়ারাতে ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর ০০০২৯৭৫।

অন্যদের মধ্যে রয়েছেন রংপুর জেলার হেলাল উদ্দিন (৬৪)। তিনি ১৯ আগস্ট মারা যান। তার পাসপোর্ট নম্বর বিই ০১৫৪৭১৬। চট্টগ্রাম জেলার মো. রেহানউদ্দিন (৭৩)। তিনি ১৬ আগস্ট মদিনায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বিকে ০২০৪৬৯১।

বাকিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আবুল হাশেম (৭৯)। তিনি ১৪ আগস্ট জেদ্দায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বিই ০০২৫৯৭০। গাজীপুর জেলার জমিলা আক্তার (৭৯)। তিনি ৭ আগস্ট মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বিই ০১৪৩৯৩২।

এছাড়া অন্য দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি মন্ত্রণালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com