1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

নবীগঞ্জের পুর্বতিমিরপুর গ্রামে বসতবাড়ী জোর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৪১০ Time View

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি::নবীগঞ্জ পৌর এলাকার পুর্বতিমিরপুর গ্রামে বসত বাড়ী মালিকানা দাবী করে জোর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। এ সময় হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার। এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বাড়ীর মালিক পক্ষের লোকজন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, নবীগঞ্জ শহরের মধ্যবাজারের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী হিমাংশু দেব প্রায় ৬বছর পুর্বে পুর্বতিমিরপুর গ্রামের মৃত বীরেন্দ্র দাশের ছেলে বিজিৎ দাশের কাছ থেকে একটি টিন শেডের ঘরসহ ১১ শতক ভুমি ক্রয় করেন। এর পর থেকে তিনি ওই বাড়ীটি ভোগ দখল করে আসছিলেন। কিছুদিন পর তিনি ওই বাড়ীটি জনৈক প্রনজিৎ দাশ নামে এক ব্যক্তিকে ভাড়া দিয়ে দেন। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ঘরের ক্ষয়ক্ষতি হইলে মালিক পক্ষ মেরামত করার সময় গত সেমাবার একই গ্রামের প্রতিপক্ষ সুজিত দাশ তার লোকজন নিয়ে ওই বাড়ী তাদের মালিকানা দাবী করে জোর পুর্বক দখল করার চেষ্টা চালায়। এ সময় মালিক পক্ষের লোকজন বাদা দিলে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। হামলায় গুরুতর আহতরা হল, হিমাদ্রী দেব মিটু, রিংকু দেব, ফারুল রাণী দেব, চঞ্চলা রাণী দেব, শিলা রাণী দেব ও খেলা রাণী দেব। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এদিকে এ ঘটনা জানার পর নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী স্থানীয় মুরব্বিয়ানদের নিয়ে সালিশ বৈঠকের আহবান জানালে উভয় পক্ষ সম্মত প্রকাশ করেন। এ সময় দু’পক্ষ ঘরের চাবী মেয়রের জিম্মায় রেখে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com