1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, আটক ২

জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার লুদরপুরে চাচাতো ভাইদের বর্বরোচিত  হামলায় নিহত  নাজিম উদ্দিন (৪৫)  হত্যা মামলার প্রধান আসামি মাছুম মিয়া (৩৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার  (২৪ অক্টোবর) ভোররাতে  সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকা থেকে জগন্নাথপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিকেলে তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মাছুম মিয়া পৌরএলাকার লুদরপুরের মৃত মাসুক মিয়ার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, নাজিম হত্যা মামলার প্রধান আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে  গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের  গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৬ অক্টোবর) নিহত নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে সম্পন্ন হয়। সেই বিয়ের ওলিমার দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই মাসুম মিয়ার সাথে নাজিমের মনোমালিন্য হয়। এর জের ধরে শনিবার  (১৭ অক্টোবর) সকালে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাসুমের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নাজিমের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ‘ছুলফি’র আঘাতে ঘটনাস্থলেই নিহত হন নাজিম উদ্দিন।
তবে নিহতের স্বজনদের দাবি, এই হত্যাকাণ্ডের নেপথ্যে মূলত জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ ছিল। বিয়ের দাওয়াতকে কেবল একটি উসিলা হিসেবে ব্যবহার করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এই নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নাজিম হত্যাকাণ্ডের ঘটনায় গত ২০ অক্টোবর নিহতের স্ত্রী সুমি বেগম বাদি হয়ে মাছুম আহমদ (৩৮) কে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৫-৬ জন অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com