প্রেস বিজ্ঞপ্তি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়নের বাছাইকৃত কর্মীদের নিয়ে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দাওরাই বাজারস্থ রোজিয়া কমিউনিটি সেন্টারে এ কর্মশালা শুরু হয়ে দুপুর ১টা ২০ মিনিটে সমাপ্ত হয়।
আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ নেকবর আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. দিলদার হোসাইনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ দারস পেশ করেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন পেশাজীবী শাখার সভাপতি কবির উদ্দিন,সহ নেতৃবৃন্দ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লুৎফুর রহমান বলেন, “ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নে কর্মীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। নৈতিক মানোন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত রুকনিয়াতের শপথ গ্রহণ করে দ্বীনের কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।”
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রুহুল আম্বিয়া, আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শরিফ উদ্দিন লিফাস, সহ-সভাপতি মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার রুবেল মিয়া এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও বাছাইকৃত কর্মীবৃন্দ।
দিনব্যাপী এই কর্মশালায় কর্মীদের দ্বীনি জ্ঞান অর্জন, দাওয়াতি তৎপরতা বৃদ্ধি ও সংগঠনের শৃঙ্খলা মেনে চলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।