1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ ‘কিছু বুঝে উঠার আগেই নৌকাটি ডুবে গেল’ নৌকাডুবির ঘটনায় চারজনের মৃত্যুতে এমপি কয়ছর আহমেদের শোক জগন্নাথপুরে নৌকাডুবি: স্বামীহারা, দিশেহারা সম্পা

ইসি গঠন নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে : সুরঞ্জিত

  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭
  • ৬২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:; নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটি নিয়ে বিএনপিকে ঘোলা পানিতে মাছ শিকার না করার আহবান জানিয়েছেন সরকারি দলের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ‘বিএনপি এই কমিটি নিয়ে কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।
অনুসন্ধান কমিটি নিয়ে বিএনপির দুই নেতা দুই ধরনের কথা বলছেন। একজন বলছেন- এই কমিটির কাছ থেকেও ভাল কিছু পাওয়া যেতে পারে। আবার ওই দলের মহাসচিব বলছেন- আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি। সাংবিধানিকভাবে এখানে গ্রহণ বা প্রত্যাখ্যানের কোন সুযোগ নেই। ’
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠনের এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির। তাঁর সিদ্ধান্তের উপর কথা বলার এখতিয়ার কারো নেই।
তিনি বলেন, ইসি গঠনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ যে অনুসন্ধান কমিটি গঠন করেছেন তা সমগ্র জাতির কাছে গ্রহণযোগ্য হয়েছে।
রাজনীতি করতে হলে বিএনপিকে সংবিধান পড়ে ও জেনে রাজনীতি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এখনো সুযোগ রয়েছে। যদি স্বচ্ছ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে আপনাদের কোন মতামত থাকে, তাহলে তা অনুসন্ধান কমিটিকে জানাতে পারেন।
জাতিসংঘকে বাংলাদেশের সাংবিধানিক বিষয়ে কথা বলে জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের সাংবিধানিক বিষয়ে বিশ্বের কোন দেশের কথা বলার সুযোগ নেই। আমাদের সাংবিধানিক বিষয়ে কথা বলে জাতিকে বিভ্রান্ত করা ঠিক হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com