1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

লাইকের জন্য অতঃপর……

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৫৩২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ফেসবুকে লাইক পাওয়ার জন্য অনেকে অনেক কিছুই করেন। কিন্তু তাই বলে নিজের ছেলেকে জানালা থেকে ছুড়ে ফেলার হুমকি দিয়ে লাইক আদায়ের কথা বোধ হয় শোনেন কি কেউ। সেই কাজ করতে গিয়ে ওই ব্যক্তিকে কারাগারে যেতে হয়েছে এক ব্যক্তিকে।

ফেসবুকে এক হাজার লাইক পাওয়ার আশায় আলজেরিয়ার এক ব্যক্তি তার ছেলেকে ১৫ তলার অ্যাপার্টমেন্টের জানালা থেকে ছুড়ে ফেলার হুমকি দিয়ে পোস্ট দেন। সন্তানকে ঝুঁকিতে ফেলে লাইক পাওয়ার এ চেষ্টার অভিযোগে দেশটির একটি আদালত ওই বাবাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।
ব্যাপক সমালোচনা হওয়ার পরই ফেসবুক কর্তৃপক্ষ ওই ছবি সরিয়ে নিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, ওই ব্যক্তি বহুতল ভবনের জানালায় সন্তানকে ঝুলিয়ে ছবি তোলার পর ফেসবুকে পোস্ট দেন। ছবিতে ক্যাপশন জুড়ে দেন, ‘এক হাজার লাইক না হলে আমি তাকে ফেলে দেব।’ তবে ফেসবুকের বন্ধুরা ব্যাপারটি ভালোভাবে নেননি। বরং ছোট শিশুটির ওই অবস্থার ছবি দেখে অনেকে আতঙ্কিত হন। ফেসবুক ব্যবহারকারীরা সন্তানকে এমনভাবে নিপীড়নের অভিযোগে ওই বাবাকে গ্রেপ্তারের দাবি জানান। অভিযোগ পেয়ে গত রোববার লাইকের জন্য ‘পাগল’ ওই বাবাকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর আদালতের তোলা হয় ওই বাবাকে। তিনি আদালতে ক্ষমা চেয়ে বলেন, খেলার ছলে তিনি এ কাজ করতে গিয়েছিলেন। তবে আদালতের বিচারক বলেন, ওই ব্যক্তি তার ছেলেকে বিপদে ফেলেছেন। ওই বাবাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তথ্যসূত্র: দ্য ইনডিপেনডেন্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com