1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মনিয়ন্ত্রণ জরুরি জগন্নাথপুরে জমিতে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক

রাত ১১টার পর ফেসবুক বন্ধের দাবী

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭
  • ৫৭৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাত ১১টার পর ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ সব সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন বলেন, এবারের অর্থবাজেটে শিক্ষাখাতে বরাদ্দ টাকা যথাযথভাবে কাজে লাগাতে হবে। শিক্ষার মানোন্নয়ন করতে হবে। ইয়ং জেনারেশন সারারাত ধরে মোবাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবার নিয়ে ব্যস্ত থাকে। রাত ১১টার পর এগুলো বন্ধ করতে হবে। অনেক দেশেই এসব রাতে বন্ধ থাকে।

বুধবার জাতীয় সংসদে ২০১৭- ২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

মানুষের ওপর চাপিয়ে দিয়ে ভ্যাট আদায় করা সমীচীন হবে না মন্তব্য করে রওশন এরশাদ বলেন, গত অর্থবছরের বাজেটে চিন্তা ছিল রাজস্ব আদায়। এবার অর্থমন্ত্রী ভাবছেন ১৫ শতাংশ ভ্যাট ধরা হয়েছে, সম্পূরক শুল্ক আছে, করপোরেটের ট্যাক্স আছে। কাজেই এবার রাজস্ব আদায় হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com