1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

র‍্যাবের সঙ্গে ‘অস্ত্রধারীদের’ গুলিবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৩৫৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাজধানীতে র‍্যাব সদস্যদের সঙ্গে ‘অস্ত্রধারীদের’ গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে। র‍্যাবের দাবি, আহত দুজন ‘ছিনতাইকারী’ দলের সদস্য।

মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে আজিমপুর এলাকার একটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

র‍্যাব-১০-এর পরিচালক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহাবুদ্দীন খান বলেন, একটি ছিনতাইকারী দলের কিছু সদস্য দুটি ব্যক্তিগত গাড়ি নিয়ে আজিমপুরের একটি মার্কেটের সামনে ছিল। গাড়ি দুটিতে গোয়েন্দা পুলিশের স্টিকার লাগানো ছিল। র‍্যাব সদস্যরা তা দেখে তাদের চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে তারা র‍্যাবের ওপর গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে দুজন আহত হয়। আহত দুজনের কাছ থেকে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। বাকি সদস্যরা একটি গাড়ি নিয়ে পালিয়ে গেছে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনই আশঙ্কামুক্ত।

এর আগে ১৩ জুলাই সন্ধ্যায় রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী মন্দিরের সামনের সড়কে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন আহত হন। আহত দুজনের মধ্য একজন হাসপাতালে মারা যান। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়।
সুত্র-প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com