1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

মাত্র ৮ হাজার টাকায় ‘আইফোন ৮’!

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৬২৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দুর্দান্ত কিছু ফিচারসহ ‘আইফোন ৮’ বাজারে ছাড়তে পারে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। তবে ইতিমধ্যেই চীনের বাজারে সম্ভাব্য আইফোন ৮-এর ক্লোন সংস্করণ বিক্রি শুরু হয়েছে। অনেকে একে ‘ভুয়া’ আইফোন ৮ বলছেন। ওই ফোনের দাম ১০০ মার্কিন ডলার বা প্রায় আট হাজার টাকা।

চীনে নতুন একটি ঝকঝকে বাক্সে আইফোন ৮-এর ক্লোন সংস্করণ বিক্রি হচ্ছে। এতে আইফোনের অন্যান্য যন্ত্রাংশের মতো বিভিন্ন যন্ত্র থাকছে। নতুন এই ফোনে আইফোন ৮ ঘিরে যেসব গুঞ্জন ছড়িয়েছে, সেসব ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে উল্লম্বভাবে থাকা দ্বৈত ক্যামেরা। তবে এর পেছনে গ্লাস বা কাচ দেওয়া হয়নি।

ইয়াহুর এক প্রতিবেদনে বলা হয়েছে, একেবারে আনকোরা বা নতুন ক্রেতা, যাঁরা প্রকৃত আইফোন চিনতে ভুল করেন, তাঁদের এই ভুয়া আইফোন ধরিয়ে দিতে পারেন অসাধু বিক্রেতারা। কারণ, ক্লোন এই আইফোন দেখতে আসল আইফোনের মতোই।

এ বছরের আলোচিত ফোনগুলোর মধ্যে অন্যতম আইফোন ৮। তবে যেহেতু তা এখনো বাজারে আসেনি, তাই ক্লোন সংস্করণটি ঘিরে অনেকের আগ্রহ রয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরাও ক্লোন আইফোন ৮-এর পেছনে না ছোটার জন্য ক্রেতাদের পরামর্শ দিয়েছেন। তাঁদের ভাষ্য, ক্লোনটি আইফোনসদৃশ হলেও তার কাঠামো প্লাস্টিকের। আর এই ক্লোন অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণে চলে। ক্লোনের ওপরে আইওএস স্ক্রিনের মতো একটি পর্দা আছে। তবে তার পারফরম্যান্স আইওএসের মতো নয়। এতে অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের কোনো সুযোগ নেই।

তথ্যসূত্র: দ্য সান ডেইলি ও ইয়াহু নিউজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com