1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

হাসিনাকে রিভলবার উপহার দিলেন সুষমা

  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ৩৪৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::

: মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে মুক্তিযুদ্ধের স্মারকচিহ্ন হিসেবে রোববার হাসিনাকে একটি ৩৮ ক্যালিবারের রিভলবার উপহার দেন সুষমা।

সোমবার সন্ধ্যায়, গণভবনে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সামরিক সহযোগিতা ও সন্ত্রাসবাদ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় দুই দেশের প্রতিনিধির মধ্যে।
একাত্তরে পাক সেনার বর্বরতার মুখে শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেওয়ায় ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসিনা। মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে এদিন এক অনুষ্ঠানে সেই যুদ্ধে ব্যবহৃত এমআই হেলিকপ্টার, দুটি ট্যাংক ও অন্যান্য অস্ত্র বাংলাদেশকে দেন সুষমা। তাৎপর্যপূর্ণভাবে এদিন রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের সুরেই সুর মেলায় ভারত। রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার জন্য মায়ানমারকে কাছে একযোগে আবেদন জানান হাসিনা ও সুষমা। তবে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া অবস্থান নেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন সন্ত্রাসবাদীদের রেয়াত করা হবে না।

এদিন রাত ৮ টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেন সুষমা স্বরাজ। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ড. মইন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী-সহ ৭ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ বিভিন্ন বিষয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, সোমবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স ও বাংলাদেশে ভারত সরকারের অর্থ সাহায্যে ১৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com